Lagbeni ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
পণ্যের তথ্য
আমরা পণ্যের তথ্য, ছবি ও বিবরণ যথাসম্ভব সঠিকভাবে প্রদর্শনের চেষ্টা করি। তবে বাস্তব পণ্যের রঙ বা ডিজাইনে সামান্য পার্থক্য থাকতে পারে।
মূল্য ও স্টক
- যেকোনো সময় পণ্যের মূল্য পরিবর্তন হতে পারে।
- স্টক সমস্যার কারণে কোনো অর্ডার বাতিল করা হতে পারে।
- ভুল মূল্য বা স্টক সমস্যার কারণে যেকোনো অর্ডার বাতিল করার অধিকার Lagbeni সংরক্ষণ করে।
অর্ডার ও কনফার্মেশন
- কিছু অর্ডারের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট প্রয়োজন হতে পারে।
- ভুল তথ্য বা সন্দেহজনক অর্ডার বাতিল করা হতে পারে।
- গ্রাহকের সাথে যোগাযোগ করা না গেলে অর্ডার বাতিল করা হতে পারে।
- সন্দেহজনক বা ভুয়া অর্ডার যাচাই করা হতে পারে।
ডেলিভারি
- ডেলিভারি সময় লোকেশন ও কুরিয়ার সার্ভিসের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
- কুরিয়ারজনিত দেরির জন্য Lagbeni সরাসরি দায়ী থাকবে না।
ওয়ারেন্টি ও রিটার্ন
- ওয়ারেন্টি ও রিটার্ন সম্পর্কিত সকল শর্ত আমাদের পৃথক Policy Page অনুযায়ী প্রযোজ্য হবে।
- ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য রিটার্ন বা ওয়ারেন্টির আওতায় নাও আসতে পারে।
নিষিদ্ধ কার্যক্রম
ভুয়া অর্ডার, ওয়েবসাইটের অপব্যবহার বা ক্ষতিকর কার্যক্রম গ্রহণযোগ্য নয়।
পরিবর্তনের অধিকার
Lagbeni যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।
ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি উপরোক্ত শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।